কেমন করে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১২৭ জন পড়েছেন।
Atanu Basak

সঙ্গমে তে মিলবো কেমন করে
যদি নদীর স্রোতে না যাই আমি ভেসে
ভোরের  আলোয় ফুটবো কেমন করে
যদি পূব আকাশে সূর্য না রোজ হাসে।

ভ্রমর হয়ে গাইবো কেমন করে 
যদি আম,কাঠালের সুবাস না যায়  ভরে
রবির সুরে মাতবো কেমন করে
যদি বৈশাখ না আবার আসে ফিরে 
পেখম মেলে নাচবো কেমন করে 
যদি শ্রাবণ মেঘে আকাশ না যায় ভরে
বৃষ্টি হয়ে ঝরবো কেমন করে
যদি সবুজ না দেয় হাতছানি আর মোরে।

শিউলি হয়ে ঝরবো কেমন করে
যদি আগমনীর বার্তা না আর আসে
কুহু সুরে গাইবো কেমন করে
যদি প্রকৃতি না বসন্তে আর হাসে।
রচনাকাল : ২০/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 23  Germany : 9  India : 130  Indonesia : 1  Japan : 3  Jordan : 1  Norway : 1  Romania : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 18  Ukraine : 1  United Kingdom : 13  United States : 142  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 23  Germany : 9  
India : 130  Indonesia : 1  Japan : 3  Jordan : 1  
Norway : 1  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 18  
Ukraine : 1  United Kingdom : 13  United States : 142  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কেমন করে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী