শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (প্রথম পর্ব) ।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০২০২ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশে বাতাসে শুধু ভেসে আসে
নব আগমনী গান,
শরত এসেছে কুসুম ফুটেছে
মধুকর ভ্রাম্যমান।

ফুটিল সকলি কুসুমের কলি
ধেয়ে আসে অলিগণ,
আসিল ভ্রমর মত্ত মধুকর
মধু করে আহরণ।

তরুর শাখায় পাখি সব গায়
হাসে শরতের রবি,
গাঁয়ে চারিভিতে সবুজের খেতে
দেখি যে সবুজ ছবি।

পদ্ম-দিঘি জল করে ঝলমল
রাজহাঁস জলে চরে,
ফুটে শতদল সহস্র কমল
অপরূপ শোভা ধরে।

যেদিকে তাকাই দেখিবারে পাই
সবুজের অভিযান,
অজয়ের চরে সোনা রোদ ঝরে
বাউলেরা গায় গান।

রচনাকাল : ২০/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 26  Germany : 9  India : 136  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 11  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 127  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 26  Germany : 9  India : 136  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 11  Ukraine : 2  United Kingdom : 11  United States : 127  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (প্রথম পর্ব) । by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী