স্বাধীনতার সংগ্রাম স্বদেশের গান দেশাত্মবোধক কবিতা (সমাপ্তি পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৫৬৮৬ জন পড়েছেন।
স্বাধীনতার সংগ্রাম স্বদেশের গান
দেশাত্মবোধক কবিতা (সমাপ্তি পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত মোর পূণ্য জন্মভূমি
স্বর্গের চেয়ে প্রিয় স্বদেশ আমার,
সুখের স্বর্গ আমার স্বাধীন ভারত
এদেশে জন্ম যেন হয় বারেবার।


জয় হে জয় হে
গাহি ভারতের জয়,
শঙ্কা কর জয়, নাহি ভয় নাহি ভয়।


হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ও খ্রিষ্টান
ভিন্ন ধর্ম জাতি ভাষা আর পরিধান,
ধর্মের দেশ মোদের ভারত মহান,
এসো সবে একসাথে গাহি জয়গান।


জয় হে জয় হে
গাহি ভারতের জয়,
দৈন্য কর জয়, নাহি ভয় নাহি ভয়।


হেথা সবাই সমান হিন্দু মুসলমান
সবার দুঃখে কাঁদে আল্লা ভগবান,
ভারত মহান দেশ শোন এই গান
মন্দিরে প্রার্থনা, মসজিদে আজান।


জয় হে জয় হে
গাহি ভারতের জয়,
দুঃখ কর জয়, নাহি ভয় নাহি ভয়।


রচনাকাল : ১৯/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 24  France : 1  Germany : 9  India : 120  Japan : 1  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 114  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Europe : 24  France : 1  
Germany : 9  India : 120  Japan : 1  Lithuania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 114  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতার সংগ্রাম স্বদেশের গান দেশাত্মবোধক কবিতা (সমাপ্তি পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৮০১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী