স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৯৭৭৭ জন পড়েছেন।
স্বাধীন ভারত ও  স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বর্গের চেয়ে বড় স্বদেশ-ভূমি
ভারতের মৃত্তিকা স্বর্গ আমার,
স্বাধীন ভারত মোর জন্মভূমি
ভারতে পুনঃ আসিব আবার।


মাটিতে আছে বিপ্লবের বীজ
জাগ্রত চেতনা আনে বিপ্লব,
স্বদেশ মোদের এ ভারত-ভূমি
শুনি হেথা বিদ্রোহের কলরব।


বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য,
বিদ্রোহী কবি কাজী নজরুল
বিদ্রোহের বহ্নিশিখায় জ্বলে,
ভারতবর্ষ যে আগুনের ফুল।


বিদ্রোহ মানে বাতাসে বারুদ
সংগ্রাম মানে বাঁচার লড়াই,
পরাধীনতা মানে অভিশাপ
স্বাধীনতা মানে বাঁচতে চাই।


ভারত মোদের মহান দেশ
স্বদেশের মাটি সুখের ঠাঁই,
ধর্ম জাতি ভাষা বিভিন্ন তবু
সকলের সাথে বাঁচতে চাই।


রচনাকাল : ১৯/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 33  China : 2  Europe : 24  Germany : 11  India : 400  Ireland : 6  Japan : 3  Lithuania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 20  Singapore : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 247  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 33  China : 2  Europe : 24  
Germany : 11  India : 400  Ireland : 6  Japan : 3  
Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 20  Singapore : 1  
Ukraine : 1  United Kingdom : 12  United States : 247  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪৩৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী