না ফেরার দেশ
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০২১ জন পড়েছেন।
কবিতাঃ না ফেরার দেশ
কলমেঃ সুজন কুমার রায় 
 
 


ভাঙলে বাসা যেমন মনে, থাকে না আর আশা ,,,             
দুঃখ মনে থাকলে জমে, মরে যায় ভালবাসা ...                 
ভাঙলে নদী যায় যে ভেসে, থাকে না তো চর ,,,                     
ঝড়ের চোটে ভেসে চলে যায়, পাখির সুখের ঘর ...                    
উড়লে ঝরে পাখির বাসা, ভাঙে পাখির মন ,,,                     
অকারণে দাবানল হলে, পুড়ে যায় কত বন ...                          
একটি পাখি ডানা মেলে, উড়ে নীল আকাশে ,,,                          
ভাঙে ডানা ঝড়ের চোটে, কালবৈশাখীর ত্রাসে ...                       
পারে না যে করতে পাখি, খাদ্য আহরণ ,,,                           
অনাহারে অনাদরে হায়, পাখির হয় মরণ ...                        
যা কিছু হোক পৃথিবীর সব, নিয়ম নীতির মাঝে ,,,                    
একদিন সব হবে যে শেষ, সকাল কিংবা সাঁঝে ...                   
খেলাধুলার এই যে জগৎ, হয়তো থাকবে পড়ে ,,,                  
থাকবে না কেউ এই জগতে, জন্ম জন্মান্তরে ...                       
যে যেখানে যেমন আছে, সেখানেতেই বেশ ,,,                          
ভুলতে হবে আছে যত, যন্ত্রণা  আর ক্লেশ ...                        
এই জীবনের খেলাঘরটা, একদিন হবে শেষ ,,,                    
সকলকে তো যেতেই হবে, না ফেরার সে দেশ ...
রচনাকাল : ১৭/৮/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 1  Europe : 2  Germany : 9  Hungary : 1  India : 136  Japan : 2  Lithuania : 1  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 2  United Kingdom : 13  United States : 148  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 1  Europe : 2  
Germany : 9  Hungary : 1  India : 136  Japan : 2  
Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 20  Ukraine : 2  United Kingdom : 13  United States : 148  
Vietnam : 5  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
না ফেরার দেশ by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী