স্বাধীনতা মানে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৪২ জন পড়েছেন।
Atanu Basak

স্বাধীনতা মানে মুক্ত আকাশে
ডানা মেলে উড়ে চলা
স্বাধীনতা মানে মুক্ত জীবনে
নির্ভয়ে কথা বলা।
স্বাধীনতা মানে জোয়ার ভাঁটা
পাখির কণ্ঠে গান
স্বাধীনতা মানে সূর্য কিরণ
যোগ্যতার সন্মান।
স্বাধীনতা মানে সত্যের জয়
কালো দিন ঘুচে যাওয়া
স্বাধীনতা মানে শিক্ষা,স্বাস্থ্য
অধিকার ফিরে পাওয়া।
স্বাধীনতা মানে শিশু শ্রম নয়
নয় হানাহানি ধর্মের
স্বাধীনতা মানে সঠিক মূল্য
কৃষক,শ্রমিক কর্মের।
স্বাধীনতা মানে একের দুখে
অন্যে এগিয়ে যাবে
স্বাধীনতা মানে লড়াই শেষে
সত্যের জয় হবে।

এটা তো ভারতবাসীর 
প্রতি টি মনের কথা
বাস্তব সহে নিরবে তারা
বয়ে চলে শুধু ব্যাথা।
রচনাকাল : ১৫/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 1  Europe : 1  Germany : 9  India : 129  Japan : 2  Latvia : 1  Pakistan : 1  Romania : 2  Russian Federat : 8  
Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 13  United States : 129  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 1  Europe : 1  Germany : 9  
India : 129  Japan : 2  Latvia : 1  Pakistan : 1  
Romania : 2  Russian Federat : 8  Saudi Arabia : 20  Ukraine : 1  
United Kingdom : 13  United States : 129  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতা মানে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী