প্রশ্ন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৭০ জন পড়েছেন।
Atanu Basak

বাজার থেকে ইচ্ছা মতো
কিনতে পারো ঘড়ি
চেষ্টা করেও পারবে কি তুমি
সময় করতে চুরি???
অর্থ দিয়ে মনের মতো 
শয্যা পেতে পরো
ঘুম পাবে কি কিনতে তুমি
যতই চেষ্টা করো???
কলেজ স্ট্রিট এর বই বাজারে
বই পাওয়া যায় মেলা
জ্ঞান কেনা নয় মুখের কথা
নয় তা ছেলেখেলা।
তাক সাজানোর জন্যে তুমি
কিনতে পারো বই
জ্ঞান পাওয়া যায় 
যখন আমরা বই এর বন্ধু হই।
পকেট গরম থাকলে অনেক
বন্ধু পাওয়া যায়
খরচা করলে দোস্তি মেলে
ভালোবাসা নয়।
রচনাকাল : ১৩/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 1  Germany : 7  India : 115  Poland : 1  Russian Federat : 6  Saudi Arabia : 18  United Kingdom : 8  United States : 134  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 1  Germany : 7  
India : 115  Poland : 1  Russian Federat : 6  Saudi Arabia : 18  
United Kingdom : 8  United States : 134  Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রশ্ন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী