স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৯১৬ জন পড়েছেন।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।
ভারত আমার ভারতবর্ষ স্বাধীন মোদের দেশ,
এতদিন পরে ঘুচিল মোদের পরাধীনতার ক্লেশ।

কত না সংগ্রাম করেছি মোরা স্বাধীনতার তরে,
কত না ব্যথা সয়েছি মোরা দুই শত বছর ধরে।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।

মোরা ভারতবাসী গাহি সবাই ভারতের জয়গান,
হিন্দু মুসলিম ভেদাভেদ নয়, একজাতি একপ্রাণ।
ভারত আমার ভারতবর্ষ স্বাধীন মোদের এদেশ,
এতদিন পরে ঘুচিল মোদের পরাধীনতার ক্লেশ।

স্বাধীন ভারতে সবে মোরা দেশের কাজ করব,
একই লক্ষ্য মোদের সবার সোনার ভারত গড়ব।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।

হিন্দু, মুসলিম, খ্রীস্টান, শিখ সবাই ভারতবাসী,
অপরের সুখে মোরা হাসি, দুঃখে কাঁদি দিবানিশি।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।

রচনাকাল : ১২/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 16  China : 1  Europe : 24  Germany : 10  India : 247  Ireland : 4  Japan : 12  Lithuania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 1  United Kingdom : 13  United States : 227  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 16  China : 1  
Europe : 24  Germany : 10  India : 247  Ireland : 4  
Japan : 12  Lithuania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  
Ukraine : 1  United Kingdom : 13  United States : 227  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী