স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১৬০ জন পড়েছেন।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

স্বাধীন ভারত স্বাধীন ভারত
লভিল ভারত স্বাধীনতা,
স্বাধীন ভারতে তবে কেন বল
রয়েছে আজিও দারিদ্রতা?

স্বাধীন ভারতে বেকার তরুণ
কর্ম সংস্থান নাহি পায়,
কৃষকের পেটে জুটে নাকো ভাত
অনাহারে তার দিন যায়।

স্বাধীন ভারতে ক্ষুধিত শিশুর
কেড়ে খাই মোরা মুখের গ্রাস,
স্বাধীন ভারতে আমরাই করি
স্বদেশ ও জাতির সর্বনাশ।

স্বাধীন ভারতে বন্ধ আজিকে
কল-কারখানা ভারতের,
স্বাধীন ভারত স্বাধীন আমরা
কিবা দোষ বল আমাদের।

স্বাধীন ভারতে স্বাধীন সবাই
এই তো মোদের জন্মভূমি,
দেশের শত্রু জাতির শত্রু
হয় তো আমি না হয় তুমি?

রচনাকাল : ১১/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  Germany : 8  India : 110  Lithuania : 1  Qatar : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  
Taiwan : 1  Ukraine : 2  United Kingdom : 11  United States : 110  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 1  
Germany : 8  India : 110  Lithuania : 1  Qatar : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Taiwan : 1  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 110  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬১৫
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী