জীবনের জলছবি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৪৬ জন পড়েছেন।
Atanu Basak

জীবন টা জীবনের
ছন্দে তে গড়া
সুখ, দুখ,বেদনার
নাটকে তে ভরা।
দুঃখ টা আছে বলে
সুখ দাম পায়
সুখের দিনেতে দুখ
দূরে দূরে রয়।
আলোর পিছনে থাকে
আঁধারের মুখ
পেরিয়ে দুখের বাধা
তাই মেলে সুখ।
সুখ, দুখ দুই থাক
জীবন টা জুড়ে
আনন্দ,বেদনা 
থাক হাত ধরে।
স্বপ্ন সাকার হোক
সাধনার পরে
জীবন তো ফের ফেরে
মরনের ঘরে।
রচনাকাল : ১১/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 1  Europe : 23  Germany : 10  India : 141  Iraq : 2  Japan : 2  Lithuania : 1  Netherlands : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 151  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 1  Europe : 23  
Germany : 10  India : 141  Iraq : 2  Japan : 2  
Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 13  
Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 151  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবনের জলছবি by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী