স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৩ টি দেশ ব্যাপী ৪৬১৯৯৬ জন পড়েছেন।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

স্বাধীন ভারত স্বাধীন ভারত
আমরা নই তো পরাধীন,
অশোক লাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা
উড়িবে ভারতে চিরদিন।

কতদিন ধরে সয়েছি আমরা
পরাধীনতার বহু ক্লেশ,
সংগ্রামীদের রক্তের বদলে
স্বাধীন হল মোদের দেশ।

হেথায় কাশ্মীর কন্যা কুমারিকা
আর আসমুদ্র হিমাচল,
স্বাধীনতা তরে সংগ্রাম করে
ভারতমাতার চোখে জল।

রক্তমূল্য দিয়ে কিনেছি আমরা 
এদেশের স্বাধীনতা।
দুইশত বর্ষ সহিয়াছি ক্লেশ 
পরাধীনতার ব্যথা।

ফাঁসির মঞ্চেতে কত শহীদের 
শত প্রাণ হল বলিদান,
আজিকে তাদের প্রণাম জানাই 
জানাই শ্রদ্ধা আর সম্মান।

রচনাকাল : ৯/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 27  France : 2  Germany : 7  India : 104  Japan : 14  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 13  
Ukraine : 1  United Kingdom : 6  United States : 99  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 27  France : 2  
Germany : 7  India : 104  Japan : 14  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 6  
United States : 99  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৬৭৩২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী