জিজ্ঞাসা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩৭৪ জন পড়েছেন।
Atanu Basak

মাঝে মাঝে ভাবি ভগবান
তোমার আসল রূপটি কেমন
জলের মতই নিরাকার তুমি
যে আধারে তে থাকো তেমন?

শ্রাবণের ধারা হয়ে নেমে এলে
তখন তুমি বৃষ্টি
বারি সিঞ্চনে পৃথিবীর বুকে
করবে প্রাণের সৃষ্টি।
তুমিই আবার পিপাসা মিটিয়ে
জীবন করছো দান
বিনিময়ে তুমি করো নাকো দাবি
এত টুকু সন্মান।
তোমার ধারা নদী নাম নিয়ে
স্রোত হয়ে বয়ে যায়
গিরী চূড়া থেকে চলা শুরু করে
সাগরে বিলীন হয়।
কখনো তুমি প্লাবন হয়ে
মৃত্যুর রূপ নাও
কখনো আবার রুক্ষ ভূমিকে
সবুজ ফিরিয়ে দাও।
তরলে তে তুমি জল,নির,পানি
অ্যাকোয়া,ওয়াটার
মেঘ হয়ে ভাসো,কঠিনে বরফ
সব রূপে রূপকার।
তুমি স্বচ্ছ নেই কোনো রঙ
তবু সব রঙে মেশো
রক্ষা করছো সকলের প্রাণ
জীবনকে ভালোবাসো।
তুমি না থাকলে হতো না সৃষ্টি
পৃথিবীর বুকে প্রাণ
মাঝে মাঝে ভাবি তুমিই কি তবে
নিরাকার ভগবান??

সাকারে তুমি কত রূপে আছো
নিরাকারে তুমি ব্রম্ভ
তুমিই পাপের বিনাশ করে
চূর্ণ করো দম্ভ।
এক এক রূপে,এক এক নামে
যেমন ভাবেই ডাকি
পিপাসা মেটাও জলের মতোই
দাও না তো তুমি ফাঁকি।
                 অতনু বসাক
রচনাকাল : ৮/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 1  France : 2  Germany : 8  India : 116  Japan : 1  Netherlands : 2  Russian Federat : 6  Saudi Arabia : 11  
Ukraine : 1  United Kingdom : 7  United States : 117  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 1  France : 2  
Germany : 8  India : 116  Japan : 1  Netherlands : 2  
Russian Federat : 6  Saudi Arabia : 11  Ukraine : 1  United Kingdom : 7  
United States : 117  Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জিজ্ঞাসা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮১৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী