শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮৩৬২ জন পড়েছেন।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বরিষা ঝরে মেঘ আছে কালো করে
গগনে বিজুলি ধারা হাসে,
জল ঝরে অবিরাম নাহিক কভু বিরাম
চাষীগণ রত সব চাষে।


শ্রাবণে অজয় নদী ধায় বেগে নিরবধি
ঘন ঘন ছাড়িছে হুঙ্কার,
সারা গাঁয়ে ঢুকে জল জল ঢুকে অবিরল
সকলেই করে হাহাকার।


নদীজল পাক খায় দুইকূল ভেসে যায়
জোয়ারের জল উঠে ফুলে,
আকাশেতে মেঘ জমে বারিধারা নাহি কমে
বাড়িঘর ভাঙে দুই কূলে।


ডুবে গেছে দিঘিঘাট, জলে ভরা সব মাঠ
গাঁয়ের রাস্তায় বহে জল,
অজয় নদীর ধারা বহিছে পাগল পারা
ভরা নদীর স্রোত উচ্ছল।


বৃষ্টি আর নাহি কমে হেথা হোথা জল জমে
রাঙাপথ হয়েছে পিছল,
মেঘেরা গর্জন করে সারারাত জল ঝরে
বৃষ্টিধারা ঝরে অবিরল।


রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 3  Egypt : 1  Europe : 24  Germany : 14  India : 148  Ireland : 3  Japan : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 17  Ukraine : 2  United Kingdom : 10  United States : 127  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 3  Egypt : 1  
Europe : 24  Germany : 14  India : 148  Ireland : 3  
Japan : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  
Ukraine : 2  United Kingdom : 10  United States : 127  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৪৬৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী