শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৫৭৩ জন পড়েছেন।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণের বরষায় জল ঝরে আঙিনায়
ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে,
কালো মেঘ সাঁতরায় সাদা আকাশের গায়
অবিশ্রাম বারিধারা ঝরে।


বাড়ে বাতাসের বেগ গুরু গুরু ডাকে মেঘ
শ্রাবনের বরিষার জলে,
নদীঘাটে মাঝি নাই নৌকা বাঁধা কিনারায়
মাতিয়া ছুটিয়া নদী চলে।


শ্রাবণে অজয় নদী ধায় বেগে নিরবধি
ঘন ঘন ছাড়িছে হুঙ্কার,
সারা গাঁয়ে ঢুকে জল জল ঢুকে অবিরল
সকলেই করে হাহাকার।


নদীজল পাক খায় দুইকূল ভেসে যায়
জোয়ারের জল উঠে ফুলে,
আকাশেতে মেঘ জমে বারিধারা নাহি কমে
বাড়িঘর ভাঙে দুই কূলে।


চাষী চাষ করে মাঠে সারাদিন চাষে খাটে
ঘরে ফিরে সাঁঝের বেলায়,
বাঁশ বাগানের বামে সাঁঝের আঁধার নামে
চাঁদ হাসে আকাশের গায়।


রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 6  Germany : 7  India : 133  Japan : 1  Latvia : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 12  
Ukraine : 2  United Kingdom : 12  United States : 102  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 6  Germany : 7  
India : 133  Japan : 1  Latvia : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 12  
United States : 102  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১১৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী