শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৩৩৩ জন পড়েছেন।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভরে গেছে খেতমাঠ জনশূন্য নদীঘাট
চারিদিক জলে জলময়,
অবিশ্রাম বারি ঝরে মেঘেরা করে
ভরে গেছে দিঘি জলাশয়।


নদীঘাটে কেহ নাই কোথা গেল মাঝি ভাই
দুকূল ছাপিয়া বহে জল,
অজয়ের প্লাবনেতে জল নামে রাঙাপথে
পাখিদের শুনি কোলাহল।


জল জমে আঙিনায় পথ চলা হলো দায়
বহে কাদাজল রাঙাপথে,
মেঘ ডাকে জল পড়ে তরুশাখে পাতা নড়ে
বিজুলি চমকে মেঘ হতে।


জল ঝরে অবিরাম নাহি বৃষ্টির বিরাম
সারাদিন ঝরিছে বাদল,
টুপুর টাপুর করে অবিরাম বারি ঝরে
রাস্তায় বহিছে কাদাজল।


আজি এ শ্রাবণ রাতে বধূয়া তোমার সাথে
কাটাইব  মধুর  যামিনী
শ্রাবনের বারি ঝরে মন যে কেমন করে
কেমনে থাকিব বলো আমি?


রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 3  China : 1  Europe : 3  Germany : 9  Hungary : 1  India : 130  Indonesia : 1  Japan : 2  Latvia : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 11  Ukraine : 2  United Kingdom : 12  United States : 118  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Canada : 3  China : 1  Europe : 3  
Germany : 9  Hungary : 1  India : 130  Indonesia : 1  
Japan : 2  Latvia : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 11  Ukraine : 2  United Kingdom : 12  United States : 118  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী