শৈশব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৫৫ জন পড়েছেন।
Atanu Basak

শৈশব আজ কারায় বন্দি
আঁধারে হারিয়ে গেছে
খেলার মাঠ আর সুনীল আকাশ
বড় অচেনা তার কাছে।
মনটা তার ওড়েনা আকাশে
ময়ূর পঙ্খী হয়ে
মাঞ্জা লাঠাই হারিয়ে গেছে
সঙ্গী কে না পেয়ে।
বিকাল বেলায় পার্কে মাঠে
আর আসেনা তারা
দোলনা গুলো আর দোলেনা
তারা যে বন্ধু হারা।
মেলা উৎসবে হারিয়ে গেছে
জিলিপি নাগরদোল্লা
বড় চুপ চাপ হয়ে গেছে ওরা
আর করে না হল্লা।
পূজা প্যান্ডেল আর মাতেনা
ক্যাপ বন্দুক হাসিতে
বেলুন ওয়ালা শুকনো মুখে
সুর তোলে তার বাঁশি তে।
শৈশব আজ দারুন ব্যাস্ত
মানুষ হবার রেসে
কৈশোর আর যৌবন ও তাই
জোয়ারে তে গেছে ভেসে।
ফুল গুলো সব ঘরে তে বন্দি
বসন্ত আর আসেনা
দৈত্য বাগান মন মরা তাই
খুশির আলোকে ভাসেনা।
যন্ত্র মানব তৈরী হচ্ছে
প্রাণ হীন মন নিয়ে
আগামি তে এর দাম দিতে হবে
সবুজ হারিয়ে গিয়ে।
               অতনু বসাক
রচনাকাল : ৭/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  Europe : 1  Germany : 9  India : 132  Italy : 1  Japan : 3  Russian Federat : 5  Saudi Arabia : 21  Ukraine : 1  
United Kingdom : 12  United States : 153  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 6  Europe : 1  Germany : 9  
India : 132  Italy : 1  Japan : 3  Russian Federat : 5  
Saudi Arabia : 21  Ukraine : 1  United Kingdom : 12  United States : 153  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শৈশব by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী