শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০০ টি দেশ ব্যাপী ৪৮৪২৮৯ জন পড়েছেন।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মেঘ ডাকে গুরু গুরু বৃষ্টি পড়া হলো শুরু
শ্রাবণ বাদল ধারা ঝরে,
এমন শ্রাবণ মাসে বধূ নাহি মম পাশে
কেমনে থাকিব আমি ঘরে?

পথে ঘাটে জমে জল কর্দমাক্ত ও পিছল
পথ চলা হলো ভারি দায়,
অবিরাম বারি ঝরে মেঘেরা গর্জন করে
জল জমে মোর আঙিনায়।

ভরে গেছে খেতমাঠ জনশূন্য নদীঘাট
চারিদিক জলে জলময়,
বাদলের ধারা ঝরে খালবিল গেছে ভরে
ভরে গেছে দিঘি জলাশয়।

নদীঘাটে কেহ নাই কোথা গেল মাঝি ভাই
দুকূল ছাপিয়া বহে জল,
অজয়ের প্লাবনেতে জল নামে রাঙাপথে
পাখিদের শুনি কোলাহল।

মত্ত হয়ে দাদুরীরা ডাকে সব ডাহুকীরা
শ্রাবণে ঝরে বাদল ধারা,
ফুঁসিছে অজয় নদী জলধারা বেগবতী
জলস্রোত পাগলের পারা।

রচনাকাল : ৩/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 3  Germany : 8  India : 109  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 102  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 3  Germany : 8  
India : 109  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 10  United States : 102  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৫৪০১৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী