শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৭৬৪৩২ জন পড়েছেন।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে
শ্রাবণের বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণ মাসের দিন বারি ঝরে রিম ঝিম
গগনে বিজুলি চমকায়,
জল ঝরে অবিরাম বৃষ্টির নাহি বিরাম
জলময় সারা আঙিনায়।

ডুবে গেছে দিঘিঘাট জলে ভরা খেত মাঠ
কৃষকেরা মাঠে করে চাষ,
মেঘেরা গর্জন করে অবিরাম বারি ঝরে
বৃষ্টিধারা ঝরে সারামাস।

নদীবাঁধ ভেঙে গেছে বর্ষার জল ঢুকেছে
প্লাবনের জলে গ্রাম ভাসে,
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে মেঘ গুরু গুরু করে
জল ঝরে শ্রাবণের মাসে।

নদীর ঘাটের কাছে নৌকাখানি বাঁধা আছে 
বন্ধ আজি খেয়া পারাপার,
ফুঁসিছে অজয় নদী জলধারা বেগবতী
অজয় নদে আসে জোয়ার।

জল ঝরে দিনরাত শ্রাবণের ধারাপাত
কড় কড় যেন বাজ পড়ে,
লুটায় তরুর শাখা পাতাগুলো কাদামাখা
পাখি সব কোলাহল করে।

রচনাকাল : ২/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 3  Germany : 4  India : 138  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 6  Saudi Arabia : 9  
Ukraine : 1  United Kingdom : 8  United States : 99  Vietnam : 13  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 3  
Germany : 4  India : 138  Lithuania : 1  Romania : 6  
Russian Federat : 6  Saudi Arabia : 9  Ukraine : 1  United Kingdom : 8  
United States : 99  Vietnam : 13  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণে বাদল ঝরে মুষল ধারায় বৃষ্টি পড়ে শ্রাবণের বর্ষার কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১০২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী