চিরদিনের সে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৮৬ জন পড়েছেন।
Atanu Basak

যে সুরে তে হৃদয় টা তোর
উথাল পাথাল
যে গন্ধে আজও তোর মন
হয় রে মাতাল।

উত্তাপে যার পোড়াতে চাস
শরীর টা তোর
আলিঙ্গনে হাঁপিয়ে উঠে
মন খোঁজে ভোর

ভালোবাসার নীল সাগরে
যা হারিয়ে
গোপন পথে রোজ আঁধারের
গাঁ মাড়িয়ে।

সন্ধ্যা তাঁরা হাতছানি দেয়
ওই আকাশে
জীবন নদে প্রেমের তরী
যেথায় ভাসে।

যা ফিরে তুই মন মেলাতে
মনের কাছে
দেখবি সে মন আজও তেমন
তোর ই ই আছে।

যার বিরহে
হয়েছিলিস পাগলিনী
সে ছিলো তোর
থাকবে তোর ই চিরদিনই।
রচনাকাল : ২/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 2  Czech Republic : 1  Europe : 24  Germany : 7  India : 114  Indonesia : 1  Iran, Islamic R : 1  Jamaica : 1  
Japan : 9  Russian Federat : 8  Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 12  United States : 144  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 2  Czech Republic : 1  
Europe : 24  Germany : 7  India : 114  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Jamaica : 1  Japan : 9  Russian Federat : 8  
Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 12  United States : 144  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চিরদিনের সে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী