আনন্দ, স্বাদ; অনুভব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১৯২১১ জন পড়েছেন।
                           আনন্দ, স্বাদ; অনুভব
                                মেঘনাদ দত্ত

         আমাদের গ্ৰামের কুকুর ভুলু
         দুপুরের এক বাটি খাবার পেয়ে
         যেমন লেজ নাড়ায়,
         আমি তেমন আনন্দ চাই।

         একটি বিড়াল একটি ইঁদুর শিকার করে নিয়ে আসে।
         যখন সে খেলার ছলে
         খেলতে খেলতে হত্যা করে জুনা খাঁ-র মতো
         আমি সেই খেলার আনন্দ চাই।

         ওই যে হরিণের পেছনে ধাবিত বাঘটি
         এখন সে পোস্টমর্টেম করছে
         হরিণের নিথর  শরীরটিকে।
         তার রক্তালু জিহ্বাটা থকথকে করে  আনন্দে  কাঁপছে।
         আমি এই রক্তালু জিহ্বার থকথকে আনন্দ চাই।

         একটি কালো দাঁড় কাক বশ্যতা স্বীকার করেছে
         নিশাচর প্যাঁচার কাছে।
         এখন পেঁচাটি কাকটির অবশিষ্ট মাংস যুক্ত হাড়ের স্বাদ নিচ্ছে।
         আমি নিশাচরের এমন স্বাদ চাই।

         প্রেমিকটি প্রেমিকার শরীরের সাথে মোহানায়
         দুই জন সঙ্গমরত দুই উদলা ব্যাঙ।
         নদী ঠিক যেমন সাগরের কাছে।
         আমি তাদের এই অনুভব চাই!

       

রচনাকাল : ৩১/৭/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 2  Europe : 22  France : 1  Germany : 10  India : 133  Japan : 10  Romania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 13  United States : 136  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 2  Europe : 22  
France : 1  Germany : 10  India : 133  Japan : 10  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 18  Turkey : 1  
Ukraine : 1  United Kingdom : 13  United States : 136  Vietnam : 3  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আনন্দ, স্বাদ; অনুভব by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৫১৭৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী