শিক্ষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৫২ জন পড়েছেন।
Atanu Basak


শিক্ষা পেলেই জাগবে বিবেক
প্রশ্ন উঠবে মনে
তখন তো তুমি চুপটি বসে
রইবে না গৃহ কোণে।
প্রশ্ন তুলবে অধিকার নিয়ে
এটা তো কাম্য নয়
তাই কিছু পেয়ে মুখ বুজে থাকো
ডুবে থাকো অশিক্ষায়।
রেশন মিলবে,ভাষণ মিলবে
মিলবে দোয়ারে ত্রাণ
ছবি ছাপা হবে কাগজে,কাগজে
যেন তারা ভগবান।
মিটিং,মিছিলে এসে ভিড় করো
কিছু দক্ষিনা পাবে
যতোই চাওনা পরিবর্তন
যা আছে তেমনই রবে।
ডান বলে বাম,বাম বলে ডান
আমরা হলাম ভালো
শিক্ষা চেও না,শুধু দাস থেকে
সাদা কেই জানো কালো।

রচনাকাল : ৩০/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 1  France : 1  Germany : 6  India : 123  Japan : 2  Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 17  
Ukraine : 1  United Kingdom : 10  United States : 137  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 1  France : 1  
Germany : 6  India : 123  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 17  Ukraine : 1  United Kingdom : 10  
United States : 137  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিক্ষা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫০৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী