কিছু প্রশ্ন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৩৭ জন পড়েছেন।
Atanu Basak

অভিমান করে
পারবি ভুলতে আমায়
ভালোবাসা যদি
হাত ধরে তোর থামায়? 

ঘৃণা কে আঁকড়ে
পারবি কি যেতে ফিরে
যে পথ মাড়িয়ে এসেছিস তুই
আবার সে পথ ধরে? 

রাগের বশে
মন যদি ভুল করে
ইগোর নেশায়
রাখবি কি সেটা ধরে? 

হারিয়ে গিয়েও 
পারবি কি ভুলে যেতে
অতীতের স্মৃতি
পথ চলা একসাথে? 

পারবি কি তুই
মুছতে চোখের জল
পারবি কি তুই
ভুলতে সুখের পল? 

সত্যি কি সে
আঘাত করেছে তোকে
মুখের কথায় 
অথবা শূন্য বুকে? 
অবহেলা ভরে
ঘুরিয়ে নিয়েছে মুখ
নাকি মিথ্যার জালে তে জড়িয়ে
কেড়ে নিল তোর সুখ? 

প্রশ্ন কর মন কে নিজের
তারপর ফিরে যাবি
আগামীর পথে একলা চলবি
নাকি একসাথে রবি????????
রচনাকাল : ২৯/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 1  France : 1  Germany : 8  India : 138  Ireland : 1  Japan : 4  Russian Federat : 4  Saudi Arabia : 18  
Ukraine : 1  United Kingdom : 15  United States : 142  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 2  Europe : 1  France : 1  
Germany : 8  India : 138  Ireland : 1  Japan : 4  
Russian Federat : 4  Saudi Arabia : 18  Ukraine : 1  United Kingdom : 15  
United States : 142  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কিছু প্রশ্ন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৪৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী