ইচ্ছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯১১৭ জন পড়েছেন।
Purbali Chakrabarty
আমি সহজ হতে চাই,
রোজ জীবনের ব্যাস্ততাতে
জড়িয়ে থাকার রেওয়াজ টাই
একটু ভাঙতে চাই,
আমি সহজ হতে চাই।
আমি হাওয়ার স্রোতে ভাসতে চাই
ফুলের সাথে হাসতে চাই,
শিশুমনের সরলতা 
আপন করেই বাঁচতে চাই।
আমি নদীর স্রোতের তালে তালে
খুশির তোড়ে নাচতে চাই
হিংসা বিভেদ ভুলিয়ে দিয়ে
সবাইকে ভালোবাসতে চাই।
চাই না হতে অহংকারী
চতুর মানব, যার নেইকো জুড়ি
 হব আমি খুব সাধারণ
হাওয়ায় ভাসা একটি ঘুড়ি,
যে সবারে দেবে খুশি
একটি ক্ষন এর তরে হলেও
নাইবা হলাম অতি উত্তম
একটু  ভালো মানুষ হলাম।
রচনাকাল : ২৮/৭/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 1  Germany : 10  India : 153  Iran, Islamic R : 2  Japan : 8  Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 234  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 1  Germany : 10  
India : 153  Iran, Islamic R : 2  Japan : 8  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 11  United States : 234  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইচ্ছে by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী