গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩০৬৬ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ 
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব) 
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘরে সকলেই বাস করে
গ্রামবাসী সবাই আপন,
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
এই গাঁয়ে লভেছি জনম।

পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
সুশীতল সমীরণ বয়।
পশ্চিমে সবুজ মাঠ অজয় নদীর ঘাট
কুলু কুলু বহিছে অজয়।

অজয় নদীর পারে তালগাছে সারে সারে
দূরে শাল পিয়ালের বন,
সবুজ তরুর শাখে পাখি কিচিমিচি ডাকে
ভরে উঠে সবাকার মন।

অজয় নদীর চরে বক বসে খেলা করে
সারাদিন শালিকের মেলা,
পশ্চিমেতে রবি ঢলে অজয়ের নদীজলে
শেষ হয় দিবসের খেলা।

পূর্ণিমার চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
চারিদিক ভরে জোছনায়,
অজয় নদীর ঘাটে ভোর হয় রাত কাটে
ঊষারবি কিরণ ছড়ায়।

রচনাকাল : ২৭/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 4  Germany : 14  India : 130  Japan : 8  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 10  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 101  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 4  Germany : 14  
India : 130  Japan : 8  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 10  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 101  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৭৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী