গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৫ টি দেশ ব্যাপী ৪৬৬১১৮ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ 
আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব) 
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘরে গ্রামবাসী বাস করে
ছোট ঘর গাছের ছায়ায়,
দূরে চাঁপা ডাঙা মাঠ পরে অজয়ের ঘাট
কুলু কুলু নদী বয়ে যায়।

পূবে সোনা রবি হাসে নতুন সকাল আসে
কাননে ফুটেছে ফুল কলি,
ফুলের সুগন্ধ ভাসে মৌমাছিরা ধেয়ে আসে
ফুলেফুলে গুঞ্জরিছে অলি।

এ গাঁয়ের দক্ষিণেতে সবুজ ধানের খেতে
প্রভাত হাওয়া সুশীতল,
গাঁয়ের পথের বাঁকে সবুজ তরুর শাখে
পাখিদের শুনি কোলাহল।

নয়ন দিঘির জলে মরাল মরালী চলে
সারাদিন দিঘি জলে চরে,
নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
স্নান সেরে চলে নিজ ঘরে।

দিবা অবসান হলে পশ্চিমেতে রবি ঢলে
গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
অজস্র তারকা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
জোছনায় হাসে চারিধার।

রচনাকাল : ২৬/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 24  Germany : 7  India : 104  Japan : 3  Lithuania : 2  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 13  
Ukraine : 2  United Kingdom : 9  United States : 88  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 24  Germany : 7  
India : 104  Japan : 3  Lithuania : 2  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 9  
United States : 88  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬৩২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী