দিও দেখা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯০৭৭ জন পড়েছেন।
Purbali Chakrabarty
আমার আকাশ ভাঙল ধরার পরে
দ্বিধা হয়ে গেল আমার ভুবন
সেই খানেতে খানিক ফাটল দিয়ে
গেলাম যেথায় শুধুই আঁধার ভরা 
আঁধার ঘরে তল খুঁজে না পাই
দুস্বপ্নে জীবন হল ভরা
যেদিন যাব অনেক দূরে আমি
তখনো কেউ ভাববে নাতো তারা
আমায় নিয়ে নেই কারও ভাবনা
কারোর সাথেই নেইতো বোঝাপড়া
শেষ বিদায় দেওয়ার সময় ওতো
একফোঁটা জল ফেলবে নাকো তারা
বৃষ্টি তুমি রাখবে কি আর মনে
ইচ্ছা হলে দিও সেদিন দেখা
নাই বা থাকুক কেউ বা আসে পাশে
জানবো তবু ছিলাম না তো একা ।।
রচনাকাল : ২৬/৭/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 4  Europe : 23  Germany : 11  India : 109  Japan : 5  Latvia : 1  Malaysia : 1  Romania : 1  
Saudi Arabia : 16  Taiwan : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 95  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 4  Europe : 23  
Germany : 11  India : 109  Japan : 5  Latvia : 1  
Malaysia : 1  Romania : 1  Saudi Arabia : 16  Taiwan : 1  
Ukraine : 1  United Kingdom : 12  United States : 95  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দিও দেখা by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী