প্রত্যুত্তর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৫০২০৮ জন পড়েছেন।
Atanu Basak

মাধবী তোর জীবন নদে
আজও জোয়ার আসে
আজও কি তোর ভালোবাসা
তেমনি ভাঁটায় ভাসে?
আজও কি তোর মনের বনে
বসন্ত ফুল ফোটে
প্রেমের বাতাস বইলে সেথায়
কোকিল ডেকে ওঠে?
হৃদয় জানলা আজও কি তোর
আঁধার রাতে খোলে
আজও কি তুই উঁকি মারিস
যেথায় নিয়ন জ্বলে?
আজও কি তুই রোজ সকালে
চুল ভিজিয়ে আসিস
দিনের শেষে সন্ধ্যা হলে
আনমনে তুই হাসিস?
তাহলে তুই আজও থাকিস
আমার অপেক্ষাতে
আজও কি তোর চোখের কোণে
শিশির জমে রাতে??
মাধবী তোর মনের ঘরে
ফের যদি যাই ফিরে
আলিঙ্গনে বাধবি আমায়
জীবন নদীর তীরে?
রচনাকাল : ২৬/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Germany : 4  India : 112  Japan : 2  Lithuania : 1  Nepal : 1  Russian Federat : 5  Saudi Arabia : 17  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 142  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 3  Germany : 4  India : 112  
Japan : 2  Lithuania : 1  Nepal : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 17  Ukraine : 1  United Kingdom : 9  United States : 142  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রত্যুত্তর by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২৬০৩০
  • প্রকাশিত অন্যান্য লেখনী