গাঁয়ে আছে ছায়া আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২১৯০৮ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া আছে শান্তি আর মাটির পরশ
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির কুটির গাঁয়ে সবুজ গাছের ছায়ে
মাটির পাঁচিল আঙিনায়,
প্রভাতে তরুর শাখে প্রভাত পাখিরা ডাকে
সোনা রবি কিরণ ছড়ায়।


ফুটেছে কুসুমকলি ধেয়ে আসে যত অলি
ফুলে ফুলে করে গুঞ্জরণ,
সোনাদিঘি স্বচ্ছ জল ফুটে আছে শতদল
জল নিতে আসে বধূগণ।


গাঁয়ের পথের বাঁকে শালিকেরা নিত্য ঝাঁকে
সারাদিন কোলাহল করে,
ময়না চন্দনা পাখি শিস দেয় ডাকি ডাকি
নাচে গায় সারাদিন ধরে।


গ্রাম সীমানার কাছে ছোট এক নদী আছে
নদীচরে শালিকের মেলা,
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
শেষ হয় দিবসের খেলা।


সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
বাঁশ ঝোপে জোনাকিরা জ্বলে,
শেয়ালেরা থেকে থেকে মাঝরাতে উঠে ডেকে
পাখি ডাকে রাত ভোর হলে।


রচনাকাল : ২৫/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  Europe : 2  Germany : 12  India : 119  Iran, Islamic R : 1  Japan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 16  
Spain : 1  Taiwan : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 103  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  Europe : 2  Germany : 12  
India : 119  Iran, Islamic R : 1  Japan : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Spain : 1  Taiwan : 1  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 103  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৪৩৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী