গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭২৮৭ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ 
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব) 
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গ্রাম সুখশান্তি স্বর্গধাম
আঙিনায় সোনারোদ ঝরে,
পাঁচিলেতে দুটি কাক করে খুব হাঁকডাক
আমাদের আঙিনার পরে।

রাত কেটে ভোর হতে এ গাঁয়ের রাঙাপথে
সারি সারি চলে গরুগাড়ি,
ক্যাঁচ কোঁচ শব্দ করে সরানেতে ধূলো উড়ে
নদীঘাটে দেয় সবে পাড়ি।

পাশে আছে তালদিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তার আছে তালগাছ,
শানবাঁধা ঘাট আছে বধূরা কাপড় কাচে
জাল ফেলে জেলে ধরে মাছ।

অজয়ের নদীঘাটে অলস মধ্যাহ্ন কাটে
ধবল বলাকা মাছ ধরে,
আসে শালিকের দল করে কত কোলাহল
 অজয় নদীর বালুচরে। 

বেলা পড়ে আসে যবে পাখিদের কলরবে
বাজে মাদল বাঁশির সুরে,
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
সাঁঝের সানাই বাজে দূরে।

রচনাকাল : ২৪/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 6  France : 1  Germany : 13  India : 144  Japan : 12  Philippines : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 16  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 16  United States : 105  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 6  France : 1  
Germany : 13  India : 144  Japan : 12  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 16  Turkey : 1  
Ukraine : 3  United Kingdom : 16  United States : 105  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭১৭২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী