হে মৃত্যুঞ্জয়ী বীর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : রিনা দাস
দেশ : India , শহর : Kalkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , জুলাই
প্রকাশিত ১৭ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ৬১৭৭ জন পড়েছেন।
হে মৃত্যুঞ্জয়ী বীর


হে মৃত্যুঞ্জয়ী বীর,
 তুমি পৃথিবীকে করেছ মহান
যেথা কম্পিত ধ্বংসস্তূপে অসাড় পতিত
রোগশয্যায় পাঞ্জা লড়ে করে আত্ম বলিদান,
গ্রাস গ্রাস রবে ধ্বংসের লীলাযজ্ঞে
বুভুক্ষ যেথা অনাহারে নিঃশেষিত প্রাণ
সেথা তুমি বীর বেশি মহান।।
হে বীর,
যেথা দুর্গম, দুর্ভেদ্য
অক্লেশে লঙ্ঘিতে মসৃণ সমান
বন্দিত শংকিত আশাহত প্রাণ
তুমি সেথা দানিয়েছ তৃষ্ণাতুর প্রাণ।।
ভয়ার্ত যেথা উচ্ছ্বসিত জোয়ারে
দুর্বল নিঃশেষিত অশ্রু সংবরণে
ওষ্ঠ কম্পিত শাসনের বেড়াজালে
ব্যথায় ক্রন্দন ফেনিল সমান
তুমি সেথা উপশমে মহাষৌধ করো দান;
হে মৃত্যুঞ্জয়ী বীর
লহ লহ মোর ভূলুণ্ঠিত প্রণাম।।
রচনাকাল : ২২/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 7  China : 2  Europe : 3  Germany : 13  India : 124  Ireland : 3  Japan : 13  Netherlands : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 21  Ukraine : 2  United Kingdom : 14  United States : 109  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 7  China : 2  Europe : 3  
Germany : 13  India : 124  Ireland : 3  Japan : 13  
Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 21  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 109  Vietnam : 5  
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হে মৃত্যুঞ্জয়ী বীর by Rina das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৪৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী