গফুরের চোখে জল (বিরহের কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪৫০৯ জন পড়েছেন।
গফুরের চোখে জল (বিরহের কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গফুর মিঞার কিছু নাই আর
ছাগলটাই সম্বল,
বকরীদে তাই করিবে জবাই
চোখে আসে আজ জল।

এতদিন ধরে এত বড় করে
জবাই করিতে হবে,
এসেছে সবাই করিবে জবাই
আজি ঈদ-উত্সবে।

শুনি কোলাহল গফুর ছাগল
বারেক নাড়ায় মাথা,
দেখে বারে বারে গফুর মিঞারে
উঠানে আসন পাতা।

ফুল মালা এনে ছাগলের শিঙে
পরায় মুস্তাক এসে,
কিছুক্ষণ পরে সকলেই ধরে
প্রাণ যায় অবশেষে।

বোঝে নাকো কেহ নাই দয়া স্নেহ
কাটা হলো তার মাথা,
বুঝেছে গফুর নিষ্পাপ পশুর
স্মরি মনে পায় ব্যথা।

রচনাকাল : ২১/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 23  Germany : 9  India : 118  Ireland : 1  Italy : 2  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 12  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 110  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 23  Germany : 9  
India : 118  Ireland : 1  Italy : 2  Japan : 1  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 12  
Spain : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 110  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গফুরের চোখে জল (বিরহের কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী