কান্ডারী তিনি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : রিনা দাস
দেশ : India , শহর : Kalkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , জুলাই
প্রকাশিত ১৭ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ৬১১৬ জন পড়েছেন।
কান্ডারী তিনি ((আধ্যাত্মিক))


ভেবে দেখ মন কেউ কারো নয়
              অন্তিম যাত্রার কালে,
দামি গাড়ি দামি গাড়ি যাহা
                সকলি পরিয়া রবে।
পূর্ণ যা করবে তাহা সঙ্গে যাবে
               বাকি সব হাহাকারে,
অন্তিমকালে হরিবলে ক্রন্দন কলরোলে
                    সম্বল তাহা হবে।।
সময় থাকতে ডাকো রে মনে
                  তাহার গুণকীর্তনে,
ফাঁকি দিলে পরবি আপন বিপাকে
                 গভীর সমুদ্র জলে।
আজ যা সুতোর বাঁধন ঘেরা
                    তারা পরে রবে,
কেউ দেবেনা সঙ্গ তোমায়
       উল্টো দোষের ভারে!!
ক্ষণিকের তরে খেলা ভবমাঝারে
              তাহা শূন্য রবে,
অভিনেতা স্বরূপ যবনিকা শেষে
      সবি অচৈতন্য ফিরে।।
শরণাগত হও সদ্গুরুর গুনাশ্রয়
           কর্ম করো তার,
অন্তিম যাত্রায় কান্ডারী হবেন তিনি 
                নির্ভর করে তারে।।
রচনাকাল : ২০/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Austria : 1  Canada : 6  China : 5  Europe : 24  Germany : 13  India : 123  Japan : 14  Russian Federat : 1  Saudi Arabia : 18  
Ukraine : 2  United Kingdom : 11  United States : 93  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Austria : 1  Canada : 6  China : 5  
Europe : 24  Germany : 13  India : 123  Japan : 14  
Russian Federat : 1  Saudi Arabia : 18  Ukraine : 2  United Kingdom : 11  
United States : 93  
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কান্ডারী তিনি by Rina das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী