গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৬৪৮ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ 
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব) 
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর দূরে অজয়ের চর
নদীঘাটে নৌকা বাঁধা থাকে,
পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
পাখি সব গায় তরুশাখে।

আমাদের ছোট গাঁয়ে সবুজ তরুর ছায়ে
রাঙাপথ গেছে নদীঘাট,
গাঁয়ের পথের বাঁকে বক উড়ে ঝাঁকে ঝাঁকে
দূরে হেরি চাঁপাতলা মাঠ।

ছোট দিঘি কালো জলে মরাল মরালী চলে
পাড়ে তার খেজুর সুপারি,
দিঘিতে স্নানের ঘাটে ছেলেরা সাঁতার কাটে
স্নান সেরে চলে নিজ বাড়ি।

সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
জোনাকিরা গাছে গাছে জ্বলে,
ঢাক ঢোল কাঁসি বাজে গাঁয়ের মন্দির মাঝে
সকলেই মাতে কোলাহলে।

মাঝরাতে চাঁদ উঠে অজস্র তারারা ফুটে
গাঁয়ে সব যখন ঘুমায়,
শাল পিয়ালের বনে যত আদিবাসীগণে
সারারাত নাচে আর গায়।

রচনাকাল : ২০/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 4  China : 2  Europe : 3  France : 1  Germany : 10  India : 142  Japan : 14  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 14  United States : 107  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 4  China : 2  Europe : 3  
France : 1  Germany : 10  India : 142  Japan : 14  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 107  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া..... আছে শান্তি আর মাটির পরশ আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৮৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী