আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৯৯ জন পড়েছেন।
 
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব) 
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দক্ষিণে অজয় পাড়ে তালগাছ সারে সারে
আছে আমাদের গ্রামখানি,
সকলের সেরা গ্রাম মোর সুখ স্বর্গধাম
গাঁ নয় মা তাই শুধু জানি।

পূবে রোজ রবি উঠে ফুলশাখে ফুল ফুটে
তরুশাখে পাখিসব গায়,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
উড়ে ধূলি দ্রুতগতি ধায়।

বধূসব দলে দলে জল নিয়ে ঘরে চলে
আসে সবে নদীঘাট হতে,
পথিক আদুল গায়ে তালবন রাখি বাঁয়ে
হেঁটে চলে একা রাঙাপথে।

গাঁয়ে মুদির দোকান পাশে মধু বেচে পান
খদ্দেররা আসে থলি হাতে,
কেহ কিনে আটা চাল, কেহবা মসুর ডাল
করে ক্রয় সবে একসাথে।

সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
বন্ধ হয় মুদির দোকান,
শ্রীহরি মন্দির মাঝে খোল করতাল বাজে
শুনি মধুর কীর্তন গান।

রচনাকাল : ১৭/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 3  Europe : 3  France : 1  Germany : 10  India : 135  Ireland : 1  Japan : 1  
Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 14  United States : 138  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 1  Canada : 6  China : 3  
Europe : 3  France : 1  Germany : 10  India : 135  
Ireland : 1  Japan : 1  Lithuania : 1  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 19  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 138  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী