মন যদি চায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৫৩ জন পড়েছেন।
Atanu Basak

মন যদি চায় তেপান্তরের
কল্প দেশে যেতে
পক্ষ্মীরাজে সওয়ার হয়ে
চল না আমার সাথে।
ঠাকুরমার ওই ঝুলি পড়ে
জমবে পাড়ি বেশ
একটু না হয় আসবি ঘুরে
রাক্ষস দের দেশ।
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি‌
অপেক্ষা তে আছে
ভুষণ্ডির ওই মাঠের ধারে
আদিম কালের গাছে।
লাল কমল,আর নীল কমল
তারাও আছে বেশ
রাক্ষস হীন হয়েছে তাদের
আজব মজার দেশ।
রাজ কন্যে সংসারী আজ
রাজ পুত্রের সাথে
মারণ কাঠি, জিয়ন কাঠি
নেই আর রাক্ষুসী দের হাতে।
দুদিন ঘুরে ফিরবো না হয়
যে যার নিজের দেশে
পক্ষী রাজকে বিদাই দেবো
খুশির হাসি হেসে।
রচনাকাল : ১৭/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Czech Republic : 1  Europe : 22  Germany : 8  India : 130  Japan : 3  Russian Federat : 9  Saudi Arabia : 20  Ukraine : 1  
United Kingdom : 13  United States : 169  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Czech Republic : 1  Europe : 22  
Germany : 8  India : 130  Japan : 3  Russian Federat : 9  
Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 13  United States : 169  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মন যদি চায় by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী