আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২২১ জন পড়েছেন।
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট ছোট ঘর আছে পাখি ডাকে গাছে গাছে
পাখিদের মধুর মিলন,
পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
পূবে রবি ছড়ায় কিরণ।

রাঙাপথে গরুগাড়ি নদীঘাটে দেয় পাড়ি
গাড়ি এসে নদীঘাটে  থামে,
মুখঢাকা ঘোমটায় রাঙা পাড় শাড়ি গায়
নববধূ ঘাটে এসে নামে।

গাঁয়ে আছে ছোট দিঘি জল করে ঝিকিমিকি
পাড়ে তার আছে তালগাছ,
দিঘি তার কালো জলে জেলে সব জাল ফেলে
ধরে রোজ বড়ো রুইমাছ।

সবুজ ধানের খেতে সমীরণ উঠে মেতে
শালিকের ঝাঁক উড়ে আসে,
গাঁয়ের পথের ধারে বক উড়ে সারে সারে 
গগনেতে শঙ্খচিল ভাসে।

সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
পূর্ণিমার চাঁদ উঠে রাতে,
ফুটফুটে জোছনায় নীল আকাশের গায়
চাঁদতারা হাসে একসাথে।

রচনাকাল : ১৬/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 1  Europe : 3  France : 1  Germany : 11  India : 124  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Ukraine : 2  United Kingdom : 11  United States : 119  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 1  Europe : 3  France : 1  
Germany : 11  India : 124  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 119  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী