যামিনী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রিনা দাস
দেশ : India , শহর : Kalkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , জুলাই
প্রকাশিত ১৭ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ৫৯৩৩ জন পড়েছেন।
যামিনী
শশী আজি ঢলঢলে তরুদের ছায়
নিবিড় যামিনীতে শোভায় জোৎস্নায়,
কৃপালু ভঙ্গিতে স্নিগ্ধ পরশে দৃঢ় ঘনিষ্ঠতায়
সোহাগ প্রতীতে প্রকৃতির শোভা রচে অনুভবতায়।।
একি যামিনী একি শোভায় এ মনোহর!!
অপলক দৃষ্টি হেরিয়ে অন্তর জুড়িয়ে যায়;
নানা সৃষ্টি রূপ সুরভিত অঞ্চল কায়
বিচলিত চিত্তে আকর্ষিত হরে নিমেষ ধারায়।।
আজি যামিনী বধূবরণে নব সজ্জায়,
চমকিত চাহনিতে এ বিলাসিনী ফেরায়;
বিকুলিতে মায়া জড়িয়ে স্নেহ রূপতায়
স্মৃতি বিজড়িত যামিনী বিভোর মগ্নতায়।।
লাবণ্য ধরায় অন্তর নির্মলে প্রেম বিলায়
রুক্ষ্ম নহে বারিপথে সিক্ত অমৃত রসনায়;
একি হিল্লোল অন্তর্দ্বন্দ্বে নিরসন অবলীলায়
পিয়াসী নয়নে বিলাসে অপরূপ মোহনায়।।
আজি যামিনী অক্ষত অমলিন গ্রন্থ রচনায়
প্রসারিত চিত্তে ঝংকারে নিরন্তর শুভকামনা।।
রচনাকাল : ১৬/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 3  China : 1  Europe : 23  Germany : 8  India : 119  Japan : 2  Poland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 18  
Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  United States : 88  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 3  China : 1  Europe : 23  
Germany : 8  India : 119  Japan : 2  Poland : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 88  Vietnam : 4  
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যামিনী by Rina das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী