আমাদের ছোট গাঁয়ে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩২২ জন পড়েছেন।
আমাদের ছোট গাঁয়ে সবুজ গাছের ছায়ে
দুধারে আছে মাটির ঘর,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
গাড়ি চলিছে অতি মন্থর।

গাঁয়ে আছে আমবন পাশে পুষ্পিত কানন
ছোট দিঘি কালো তার জল,
মরাল মরালী চরে জলে সারাদিন ধরে
সারাদিন করে কোলাহল।

শালিকেরা ঝাঁকেঝাঁকে আসে অজয়ের বাঁকে
অজয়ের চরে করে খেলা,
বধূ সব দলে দলে জল নিয়ে ঘরে চলে
নদীচরে পড়ে আসে বেলা।

রবি অস্ত যায় যবে পাখিদের কলরবে
সাঁঝের আঁধার নামে গাঁয়ে,
অজয়ের নদীপাড়ে বনে বনে ঝোপে ঝাড়ে
জোনাকি জ্বলে পথের বাঁয়ে।

মাঝরাতে চাঁদ উঠে অসংখ্য তারা ফুটে
চারিদিক ভরে জোছনায়,
রাত কাটে ভোর হয়, সুশীতল বায়ু বয়
গাছেগাছে পাখি গান গায়।

রচনাকাল : ১৫/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 8  Europe : 3  Germany : 14  India : 115  Japan : 3  Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  
Ukraine : 1  United Kingdom : 21  United States : 119  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 8  Europe : 3  Germany : 14  
India : 115  Japan : 3  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 21  
United States : 119  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমাদের ছোট গাঁয়ে by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী