মন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩২০ জন পড়েছেন।
Atanu Basak

মন কে প্রশ্ন করো
ঠিক কি সে চায়
তার যদি ভালো লাগে
ভালো থাকা যায়।
একটু তে খুশি নয়
খালি বেশি চায়
যত পায় তার কাছে
সেটা কম হয়।
ওর কাছে বেশি আছে
এই বসে ভাবে
তার থেকে বেশি পেলে
ভালো থাকা যাবে।
মনের লাগাম যদি
নিতে পারো হাতে
বাস্তব মেনে নিয়ে
খুশি রবে সাথে।
ভালো থাকো,ভালো রাখো
আর ভালোবাসো
হিংসা বিবাদ ছেড়ে
মন তুমি হাসো।
রচনাকাল : ১৪/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 23  France : 1  Germany : 9  India : 111  Japan : 1  Lithuania : 1  Romania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 18  United Kingdom : 7  United States : 116  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 23  France : 1  
Germany : 9  India : 111  Japan : 1  Lithuania : 1  
Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 18  United Kingdom : 7  
United States : 116  Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৭৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী