রথের মেলায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০০১৬৫ জন পড়েছেন।
রথের মেলায়
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসেছে আজিকে রথের মেলায়
মনোহারীর দোকান,
জয় জগন্নাথ বলে সকলেই
রথ টেনে নিয়ে যান।


খেলনা পুতুল চুড়ি মালা আর
ঝুমঝুমি আর বল,
সকাল হতেই মেলায় আজিকে
ওঠে জন কোলাহল।


ময়রা দোকানী ত্রিপল টাঙিয়ে
মিষ্টির দোকানে বসে,
সম্মুখেতে তার বড় গামলায়
রসগোল্লা ভাসে রসে।


রথের মেলায় মনের আনন্দে
সবে বেচাকেনা করে,
ভিড় জমে ওঠে বিকেল বেলায়
মেলা সারাদিন ধরে।


সাঁঝের বেলায় মেলা ভেঙে যায়
রথ একা পড়ে থাকে,
রাতের আকাশে চাঁদ তারা হাসে
অদূরে শেয়াল ডাকে।
রচনাকাল : ১৩/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 1  Europe : 23  France : 1  Germany : 7  India : 102  Japan : 2  Lithuania : 1  Pakistan : 1  
Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 14  United States : 90  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 1  Europe : 23  
France : 1  Germany : 7  India : 102  Japan : 2  
Lithuania : 1  Pakistan : 1  Saudi Arabia : 15  Ukraine : 1  
United Kingdom : 14  United States : 90  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রথের মেলায় by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫১৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী