কবিতা নয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ৩১৯৫৫ জন পড়েছেন।
কবিতা নয় ।

ঘুরে ফিরে ডায়রীর পাতায়
হয়তো কোনো ছেঁড়া খাতায়
আপন মনে লিখে রাখা
মনের কোনের দুটি লাইন 
হয় কি সেটি কবিতা আমার? 

গাঁথি যদি যতন করে
ছন্দবিহীন পংক্তি ধরে
ছন্দবদ্ধ ভাবটি ধরে 
অগোছালো লাইন ধরে
তাও সে কবিতা নয় ।

সেটি আমার মনের ভাষা
প্রতিদিনের আঁচড় কাটা
দুখের সুখের রোজের কথা
যতই সাজাই নিষ্ঠাভরে
সেটি আমার কবিতা নয় ।

যেদিন ভাবি স্তব্ধ হয়ে
চোখটি বুজে আপন মনে
অন্ধকার বা আলোর পানে
গভীর কিছু বলার তরে 
হয়ত-
সামান্য একটি 
কবিতা হয় ।।




রচনাকাল : ১৩/৭/২০২১
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 1  Europe : 2  France : 1  Germany : 10  India : 117  Italy : 1  Japan : 2  Netherlands : 1  
Oman : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 22  Ukraine : 1  United Kingdom : 10  United States : 106  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 1  Europe : 2  
France : 1  Germany : 10  India : 117  Italy : 1  
Japan : 2  Netherlands : 1  Oman : 1  Pakistan : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 22  Ukraine : 1  United Kingdom : 10  
United States : 106  Vietnam : 7  
কবি পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতা নয় by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮১০
  • প্রকাশিত অন্যান্য লেখনী