গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৩৫ জন পড়েছেন।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে আমবন আছে বাঁয়ে
রাঙাপথ চলে গেছে বেঁকে,
অজয় নদীর ঘাট পাশে চাঁপাতলা মাঠ
যাত্রী আসে নদীঘাট থেকে।


গাঁয়ে আছে ছোট দিঘি করে জল ঝিকিমিকি
সোনালী রোদ্দুর করে খেলা,
পাড়ার সকল ছেলে মেতে উঠে কোলাহলে
সাঁতার কাটে দুপুর বেলা।


আঁকা বাঁকা রাঙাপথে জল আনে নদী হতে
গাঁয়ের বধূরা সব আসে,
স্নান সেরে জল নিয়ে আসে রাঙাপথ দিয়ে
গলিপথে বাঁশবন পাশে।


গাঁয়ের পথের বাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
আসে উড়ে করে কোলাহল,
সবুজ মাঠের পাশে বনটিয়া উড়ে আসে
কভু আসে হনুমান দল।


দিবসের অবসানে সূর্য পশ্চিমের পানে
ডুবে যায় অন্ধকার নামে,
পূর্ণিমার চাঁদ উঠে গগনেতে তারা ফুটে
রাত্রি নামে আমাদের গ্রামে।
রচনাকাল : ১০/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  Chile : 1  China : 5  Europe : 27  France : 1  Germany : 10  Hungary : 1  India : 128  Lithuania : 1  Romania : 6  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 16  United States : 108  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  Chile : 1  China : 5  Europe : 27  
France : 1  Germany : 10  Hungary : 1  India : 128  
Lithuania : 1  Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 16  United States : 108  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী