জীবনের হাতছানি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৪১ জন পড়েছেন।
Atanu Basak
জন্মের হাত ধরে
পথ চলা শুরু
দুর্গম পথ অতি
জীবনের মরু।
সুখ, দুখ ধূলো ঢাকা
বন্ধুর পথে
তোমাকে চলতে হবে
সময়ের সাথে।
যে পথ মাড়িয়ে যাবে
তা হবে অতীত
কর্মের ইটে গড়া
জীবনের ভিত।
হাসি,আর কান্নার
মোড়কে তে মোড়া
ফেলে আসা পথে আর
যাবে নাকো ফেরা
যতোটা সময় তুমি
জীবনে তে পাবে
ততোটা সময় তুমি
এ ধরাতে রবে।
হাতের জমানো কাজ
রেখোনা কো ফেলে
মৃত্যুর দূত এলে
যেতে হবে চলে।
রচনাকাল : ১০/৭/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 2  Europe : 2  France : 1  Germany : 8  India : 116  Japan : 2  Latvia : 1  Philippines : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 13  United States : 143  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 2  Europe : 2  France : 1  
Germany : 8  India : 116  Japan : 2  Latvia : 1  
Philippines : 1  Russian Federat : 7  Saudi Arabia : 15  Ukraine : 1  
United Kingdom : 13  United States : 143  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবনের হাতছানি by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী