গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১১৩ জন পড়েছেন।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটিতে নিকানো ঘর খড়ো চাল তার পর
সেই ঘর সুখের আবাস,
গাঁয়ের মানুষ জন সকলে মোর আপন
একসাথে সুখে করি বাস।


পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
প্রভাতে অরুণ সূর্যোদয়,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
স্নিগ্ধ প্রভাত হাওয়া বয়।


কাঁকন তলার মাঠ অজয়ের নদীঘাট
রাঙাপথ চলে গেছে বেঁকে,
কলসীতে জল ভরে বধূরা আসিছে ঘরে
জল নিয়ে নদীঘাট থেকে।


অজয় নদীর চরে সাদা বক মাছ ধরে
শালিকেরা আসে দলেদলে,
যাত্রীসব আসে যায় অজয়ের কিনারায়
ঘাট ভরে জন কোলাহলে।


গাঁয়ে সবুজের ছায়া ভালবাসা স্নেহ মায়া
মাটির পরশ আমি পাই,
আমাদের এই গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
মাটি মাকে প্রণাম জানাই।
রচনাকাল : ৯/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 6  Europe : 24  Germany : 16  India : 122  Japan : 4  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 110  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 6  Europe : 24  Germany : 16  
India : 122  Japan : 4  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Ukraine : 2  United Kingdom : 14  United States : 110  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী