গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৮২ জন পড়েছেন।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে আমবন আর আছে তালবন
প্রভাতে সোনার রবি উঠে,
পাখি ডাকে বায়ু বয় নতুন প্রভাত হয়
ফুলবনে ফুল কলি ফুটে।


গাঁয়ে ছোট ছোট ঘর দূরে অজয়ের চর
গ্রাম সীমানায় নদী বয়,
নদীতটে বটগাছে পাখিদের বাসা আছে
কিচিমিচি পাখি কথা কয়।


এ গাঁয়ের চাষীভাই হাল নিয়ে মাঠে যায়
সারাদিন চাষ করে মাঠে,
বাঁশি বাজায় রাখাল নিয়ে যায় গরুপাল
মাঠে মাঠে সারাদিন কাটে।


হাঁসগুলি দিঘিজলে মেতে উঠে কোলাহলে
কচুরি পানায় আছে ভরে,
রোজ পানকৌড়ি আসে ডুব দেয় জলে ভাসে
জলে চরে সারাদিন ধরে।


কলসীতে জল ভরে বধু চলে নিজ ঘরে
আঁকাবাঁকা গলিপথ দিয়ে,
ছেলেরা সাঁতার কাটে শানবাঁধা দিঘিঘাটে
তেল মাখে রোজ বাড়ি গিয়ে।


রচনাকাল : ৮/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 3  Europe : 25  Germany : 11  India : 138  Jordan : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 12  
Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 14  United States : 114  Vietnam : 11  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 3  Europe : 25  
Germany : 11  India : 138  Jordan : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 12  Turkey : 1  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 114  Vietnam : 11  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী