আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৩৩ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (দশম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অবিরাম জল ঝরে
কালো মেঘ হতে,
হাঁটু জল বয়ে যায়
রাঙামাটি পথে।


নদী মাঠ খাল বিল
জলে আছে ভরে,
অবিরাম বৃষ্টি পড়ে
সারাদিন ধরে।


আকাশেতে কালো মেঘে
মেঘের গর্জন,
অশনি জ্বলিছে মেঘে
যখন তখন।


কড় কড় বাজ পড়ে
দূরে কোথা থেকে,
গগনে বিজুলি ধারা
হাসে এঁকে বেঁকে।


অজয়ের নদীজলে
ফুলে উঠে ঢেউ,
নদীঘাটে হাটুরেরা
আজ নাই কেউ।


ফুঁসিছে অজয় নদী
জলস্রোত টানে,
উথাল পাথাল ঢেউ
জোয়ারের বানে।


আষাঢ়ে বাদল নামে
স্রোতস্বিনী বয়,
টুপুর টাপুর বৃষ্টি
সারাদিন হয়।


রচনাকাল : ৫/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 23  Germany : 12  India : 124  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 2  
United Kingdom : 16  United States : 108  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 23  Germany : 12  
India : 124  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 17  Ukraine : 2  United Kingdom : 16  United States : 108  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী