আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৩৭ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (নবম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ঝরে
ঘন বরষায়,
খাল বিল নদী মাঠ
জলে ভরে যায়।


আঁকা বাঁকা গলি পথে
বয়ে যায় জল,
গাছে ভিজে পাখি সব
করে কোলাহল।


মাটির পাঁচিল দিয়ে
ঘেরা আঙিনায়,
এক হাঁটু জল জমে
এই বরষায়।


গাঁয়ে আছে ছোট দিঘি
মাঝখানে তার,
দিঘি জলে হাঁসগুলি
কাটিছে সাঁতার।


আছে এক ছোট নদী
গ্রাম সীমানায়,
বরষায় প্লাবনেতে
দুকূল ভাসায়।


নদীতে জোয়ার আসে
ধারা খরতর,
অজয়ের প্লাবনেতে
ভাঙে বাড়িঘর।


বিজুলি চমকি উঠে
আকাশের গায়,
সারাদিন বৃষ্টি ঝরে
অঝোর ধারায়।
রচনাকাল : ৪/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 2  Europe : 18  Germany : 10  India : 119  Ireland : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Ukraine : 2  United Kingdom : 15  United States : 118  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 4  China : 2  Europe : 18  
Germany : 10  India : 119  Ireland : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 15  
United States : 118  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৮৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী