আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৪২৩ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (অষ্টম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে
জল ঝরে অবিরাম,
বাঁধ ভেঙে জল ঢুকে
ভেসে যায় সারাগ্রাম।


জল ঝরে জল ঝরে
অবিরাম টুপ টাপ,
কাদাজলে ভেকগুলি
ঘন ঘন দেয় লাফ।


অঝোরে বাদল ঝরে
জলে ভরে গেছে মাঠ,
সারা দিন বৃষ্টি ঝরে
ভিজে গেছে পথঘাট।


আঁকা বাঁকা গলিপথে
বয়ে যায় কাদা জল,
দিঘিজলে ভাসে হাঁস
করে কত কোলাহল।


কালিমাখা মেঘ হতে
ঝরে বাদলের ধারা,
নদীজলে ঢেউ উঠে
বইছে পাগল পারা।


কড় কড় রব শুনি
মেঘ ছাড়ে হুংকার,
কালমেঘে ছেয়ে গেছে
আকাশটা চারিধার।


গগনে বিজুলি ধারা
ঘন ঘন চমকায়,
দূরে শুনি বাজ পড়ে
প্রাণে বাঁচা হলো দায়।


রচনাকাল : ৩/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 2  Germany : 9  India : 110  Iran, Islamic R : 1  Japan : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 9  United States : 92  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 2  Germany : 9  
India : 110  Iran, Islamic R : 1  Japan : 1  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 14  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 92  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী