আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫০২১২ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (সপ্তম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অঝোরে বাদল ঝরে
জলে ভরে পথঘাট,
জলে জলে জলময়
খালবিল নদী মাঠ।


আকাশেতে কালো মেঘ
ছাড়ে ঘন হুংকার,
কালিমাখা মেঘ জমে
অন্ধকার চারিধার।


কোথা যেন বাজ পড়ে
শব্দ শুনি কড় কড়,
ঝড় বহে শন শন
গাছ ভাঙে মড় মড়।


আঙিনায় পাঁচিলেতে
বসে ভিজে দুটি কাক,
রাঙীগাই জলে ভিজে
দেয় হাম্বা রবে ডাক।


অজয় নদীর পাড়ে
ভেঙে গেছে নদীবাঁধ,
জল ঢুকে সারাগাঁয়ে
ভেঙে পড়ে বাড়ি ছাদ।


অজয়ের প্লাবনেতে
দুই কূল ভেসে যায়,
গাঁয়ে গাঁয়ে শুনি রব
করে সবে হায় হায়।


আষাঢ়ে বাদল নামে
প্রাণ করে আন চান,
নদীজলে ঢেউ উঠে
অজয়েতে আসে বান।
রচনাকাল : ২/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 1  China : 1  Europe : 4  Germany : 3  Hungary : 2  India : 109  Ireland : 3  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 10  United States : 125  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 1  China : 1  Europe : 4  
Germany : 3  Hungary : 2  India : 109  Ireland : 3  
Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 10  United States : 125  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩১৮৮৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী