আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৪৭৫৭২ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (পঞ্চম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সারাদিন বৃষ্টি পড়ে
ঝির ঝির ঝির,
বৃষ্টি জলে ধ্বসে পডে
মাটির প্রাচীর।


আঙিনায় জল জমে
জল বয়ে পথে,
বিজুলি চমকি উঠে
কাল মেঘ হতে।


জল ঝরে অবিরাম
বায়ু বয় বেগে,
গুরু গুরু ডাক ছাড়ে
কালিমাখা মেঘে।


পুকুরেতে হাঁসগুলি
কাটিছে সাঁতার,
কচুরিপানায় ভরে
গেছে চারিধার।


অজয়ের নদীঘাটে
মাঝি তরী বায়,
বর্ষণ মুখর দিনে
ঘাটে নাহি যায়।


অজয়ের নদীজল
জোয়ারের বানে,
মাতিয়া ছুটিয়া চলে
সাগরের পানে।


বাঁধ ভেঙে জল ঢুকে
গাঁয়ের ভিতর,
অজয়ের প্লাবনেতে
ভাসে বাড়িঘর।
রচনাকাল : ৩০/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 25  Germany : 11  India : 143  Iran, Islamic R : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 16  
Ukraine : 3  United Kingdom : 14  United States : 99  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 25  
Germany : 11  India : 143  Iran, Islamic R : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 14  
United States : 99  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়.. বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৭১৪৭৮০
  • প্রকাশিত অন্যান্য লেখনী